অফবিট

পৃথিবীর কোথায় রয়েছে ফুটন্ত জলের ভয়ংকর নদী? জানুন কোথায় আছে সেই নদী

আমাজন জঙ্গলের গভীরে বিষ্ময়কর অনেক কিছুর অস্তিত্ব রয়েছে তার মধ্যে অবাক করার মত একটি ফুটন্ত নদী রয়েছে। গভীর এই জঙ্গলে ফুটন্ত জলের নদীর অস্তিত্ব অতীতের গল্প হিসেবে প্রচলিত ছিল। কিন্তু ভয়ংকর সেই নদী জঙ্গলের মধ্যিখানে আবিষ্কার হয়েছে। এই নদীর জল এতই গরম যে, একজন মানুষ কে নিমিষেই সেদ্ধ করে ফেলতে পারে।আমাজন জঙ্গলের গভীরে বিষ্ময়কর অনেক কিছুর অস্তিত্ব রয়েছে তার মধ্যে অবাক করার মত একটি ফুটন্ত নদী রয়েছে।

ফুটন্ত জলের এই নদীটিকে পৃথিবীর সবার সামনে নিয়ে আসেন এমন একজন বিজ্ঞানী, যিনি নিজেই কখনো বিশ্বাস করতেন না যে, এমন নদীর অস্তিত্ব পৃথিবীতে থাকতে পারে। তিনি আর কেউ নন তিনি হলেন ভূবিজ্ঞানী আন্দ্রে রুজো ।তবুও সংশয় মেটাতে নিজের চোখে দেখে আসতে পারি দিলেন আমাজনের গভীর অরণ্যে । আর সেখানে গিয়েই চক্ষু চড়কগাছ।

আমাজনের গভীরে পেরুতে আন্দ্রে রুজো দেখা পেলেন সেই আশ্চর্য নদীর। চারমাইল লম্বা এই নদী থেকে ধোঁয়া উঠছে যেমন ফুটন্ত জল থেকে উঠে।এই নদী থেকে আসা বাতাস এতই গরম যে, আপনার মনে হবে আপনার নাক এবং ফুসফুস পুড়ে যাচ্ছে।আন্দ্রে রুজো বলেন আমি নিজের চোখে এই নদীতে পাখি থেকে শুরু করে সরীসৃপ পর্যন্ত বিভিন্ন কিছু পড়ার পর সেদ্ধ হয়ে যেতে দেখেছি।’

এই নদীর জল টগবগ করে ফোটার আংশিক কারণ হলো উত্তর ঝর্ণাধারার জল নদীতে পতিত হচ্ছে। এই নদীর নিকটবর্তী এলাকায় বৃষ্টি হলে জল ছিদ্রবিশিষ্ট শিলাপলির ভেতরে প্রবেশ করে সেখানে জমা হয়। এই ঝরনার জল শিলার সাথে ঘর্ষণে উত্তপ্ত হয়ে নদীতে পড়ে। জল শিলার ভেতর দিয়ে যাওয়ার সময় পৃথিবীর আদি তাপমাত্রা থেকে তাপ শোষণ করে ওপরে শিলা বা পাথরের সাথে তীব্র ঘর্ষণে উত্তপ্ত হয়ে ওঠে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.