অফবিট

উইকএন্ড- এ চলে যান কলকাতা থেকে ৪ ঘণ্টা দূরত্বে বাড়ি কোঠি

শীতে কোথাও ঘুরতে যেতে সবারই ভালো লাগে। সেটা লং ড্রাইভ হোক বা কোন জমিদার বাড়িতে ঘুরতে যাওয়া। কলকাতার খুব কাছেই মাত্র ঘণ্টা চারের দূরত্বে রয়েছে কোঠি বাড়ি। পূর্ব ভারতের প্রথম বিলাসবহুল ও ঐতিহ্যবাহী মনোরম একটি হোটেল কাম বাড়ি কোঠি। মুর্শিদাবাদের আজিমগঞ্জে অবস্থিত হেরিটেজ হোটেল। এই বাড়ি কোঠির সৌন্দর্য দেখলে আপনার মন আনন্দে ভোরে উঠবে। ১৭০০ সালে শেরাওয়ালি পরিবার চমৎকার এই কোঠি বাড়িতেই তৈরি করেছিলেন। রাজস্থান থেকে এসে মুর্শিদাবাদে এই ব্যবসায়ী পরিবার বসবাস শুরু করেন। মুর্শিদাবাদে অনেকদিন থাকার পর এরা জমিদারি স্থাপন করেছিলেন। ওই বাড়িতে একসাথে প্রায় ২০-৩০টা শেরাওয়ালি পরিবার বসবাস করত। তখন তাদের সম্পত্তির পরিমাণ ব্রিটিশদের থেকেও অনেক বেশি ছিল।

বেশ কিছুদিন যাওয়ার পরে শেরাওয়ালিরা আজিমগঞ্জ ছেড়ে চলে যান। তাদের চলে যাওয়ার পরই বাড়ি কোঠি স্থাপত্য আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে। বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল প্রায় পঞ্চাশ বছর। ২০১৫ সালে কানাডিয়ান স্থাপত্যশিল্পী সমর চন্দ্র এই বাড়ি কোঠি সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে এটিকে নতুনভাবে সাজান। পূর্ব ভারতের প্রথম হেরিটেজ হোটেল হিসাবে এটি সামনে আনা হয়।
গঙ্গার পাড়ে অবস্থিত এই কোঠি বাড়ি আপনাকে পুরনো দিনের অনুভূতি এনে দেবে। এই বাড়িতে রয়েছে বড়-বড় পালঙ্ক, আলনা, ড্রেসিং টেবিল। বিশেষ চমক হল জারিন মহল, দরবার, আর নৌবত খানা নামের আলাদা তিনটি খাবারের ঘর। বাড়ির ভেতরে ঢুকতেই রয়েছে নাটমন্দির নিয়মিত যেখানে পুজো হয়। দুর্গাপূজাতে এখন এখানে জমজমাট দুর্গাপুজো করা হয়। বাড়ির ঠিক মাঝখানে রয়েছে বড় আঙিনা। গঙ্গার ধার ধরে অনেক গাছ লাগানো বাগান আছে। মন চাইলে করতে পারেন নৌকাবিহার। এই হেরিটেজ হোটেলটি এতটাই বড় পুরো ঘুরে দেখতে আপনার সারাটা দিন চলে যাবে।

আপনি যদি চান তবে এখানে রাতেও থাকতে পারেন। এখানে সকালের লাঞ্চ থেকে রাতের ডিনার সবকিছুরই ব্যবস্থা আছে। এই মনোরম হোটেলে এক রাত থাকা খাওয়া নিয়ে খরচ করতে পারে প্রায় ১৪-২১ হাজার টাকার মতো। যদি আপনি শুধুমাত্র একদিনের জন্য থাকতে চান তারও ব্যবস্থা আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.