স্কুলে শারীরিক ও মানসিক নির্যাতন শিক্ষিকাকে। কর্মক্ষেত্রে নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ। শিক্ষিকাকে ডেকে দরজা বন্ধ করে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ। ঘটনার জেরে অসুস্থ হয়ে জ্ঞান হারান শিক্ষিকা। মালদহের চাঁচলের খরবা এগ্রিল হাইস্কুলের ঘটনা। শিক্ষিকাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
বদলা নিতেই তাঁকে খুন করে অভিযুক্তরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম আজাদ। ২১ ডিসেম্বর রাতে পরিকল্পিতভাবে তাঁকে খুন করে নিজামুদ্দিন বসতি এলাকার বাসিন্দা তিন নাবালক। তাদের বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানা গিয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, হত্যার পর খুসরু পার্ক এলাকায় আধপোড়া দেয় ফেলে দেয় অভিযুক্তরা। জেরায় তারা জানিয়েছে, অভিযুক্তদের এক জনের উপর যৌন নির্যাতন চালিয়েছিল আজাদ। ওই অত্যাচারের বদলা নিতেই তিন জন মিলে তাঁকে হত্যা করেছে।







