আসন্ন লোকসভা ভোটের ফলাফল নিয়ে বিজেপির পক্ষ হয়ে এক বিষ্ফোরক মন্তব্য করলেন প্রশান্ত কিশোর। তিনি বলেছেন “বিরোধীরাই মোদীর জয়ের পথ স্পষ্ট করে দিচ্ছে”। তার মতে বিরোধী দলগুলোই নরেন্দ্র মোদীর জয়ের পথ সুগম করে দিয়েছে।
কিশোর বলেছেন “বিরোধীরা একটি বিকল্প তৈরি করতে ব্যর্থ হয়েছে। তারা মানুষের আস্থা হারিয়ে ফেলেছে।” তিনি আরও বলেছেন “বিজেপি একটি শক্তিশালী প্রচার ব্যবস্থা তৈরি করেছে এবং তারা সামাজিক মাধ্যম ব্যবহারেও দক্ষ।”
তিনি বলেন আসন্ন নির্বাচনে বিজেপির দাবি অনুযায়ী ৩৭০ আসন জয়ের সম্ভাবনা খুবই কম। তবে এবার বাংলা দেখবে গেরুয়া শিবিরের দাপট। গোটা পশ্চিমবঙ্গে দারুণ ফল করবে বলে এই দল। এমনটাই মনে করছেন ভোট প্রকৌশলী প্রশান্ত কিশোর। তার মতে “পশ্চিমবঙ্গ থেকে এক অভাবনীয় ফল আসতে চলেছে, যেটা বিজেপির পক্ষে যাবে।”
এছাড়াও তিনি কংগ্রেসকেও সমালোচনা করে বলেছেন “কংগ্রেস একটি জাতীয় দল হিসেবে তার ভূমিকা হারিয়ে ফেলেছে।” তিনি আরও বলেছেন, “কংগ্রেসকে একটি নতুন নেতৃত্বের প্রয়োজন।”
এর পাশাপাশি তিনি আঞ্চলিক দলগুলির নিয়ে নানা প্রশ্ন তুলেছেন এবং দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তার বক্তব্য রেখেছেন।







