শীতকালের নানা সবজির মধ্যে পাওয়া যায় নানা ভেষজ গুণ। শীতকালীন সবজি হলেও বছরের প্রায় সবসময়ই পাওয়া যায় গাজর। সাধারণত স্যালাড হিসেবে কিংবা রান্না করে খাওয়া হয় গাজর। গেরুয়া এই সবজি দেখলে নাক সিঁটকান অনেকেই। কিন্তু জানেন কি, নানা রোগের যম শীতকালীন এই সবজি।
চোখের স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে গাজর। দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এই সবজি। দুর্দান্ত সুফল পেতে প্রতিদিন নিয়ম করে এই সবজি খাওয়া উচিত। গাজরে রয়েছে ভিটামিন, অ্যান্টি অক্সিডেন্ট-সহ নানান ভেষজ উপাদান; যা নানা রোগ প্রতিরোধে উপকারী। বিশেষজ্ঞরা মনে করেন, কাঁচা অবস্থায় গাজর খেলে বেশি উপকার মেলে।গাজরে রয়েছে বেটা-ক্যারোটিন নামের এক ধরনের উপাদান। এই উপাদানটি শরীরে ভিটামিন ‘এ’-তে পরিণত হয়। যা দৃষ্টিশক্তি বৃদ্ধিতেও সহায়তা করে। দ্রুত বার্ধক্য আটকায় গাজর। অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে বার্ধক্যজনিত ছাপ ধীরে আসে। বিশেষজ্ঞদের দাবি, প্রতিদিন এক গ্লাস গাজরের জুস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।







