রাজনীতিরাজ্য

তৃণমূল সাংসদদের জীবনযাপন ও আচরণবিধি নিয়ে সতর্ক করলেন অভিষেক বন্দোপাধ্যায়

বছর ঘুরলেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। যা নিয়ে বর্তমানে তপ্ত রাজ্য রাজনীতি। পাশাপাশি এই হাইবোল্টেজ নির্বাচনকে সামনে রেখে নিজেদের ভাবমূর্তি ঠিক রাখতে তৎপরতা দেখা গেল তৃণমূলের দলের অন্দরে। এমনকি সম্প্রতি সময় সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন একাধিক তৃণমূল সাংসদ বিভিন্ন ইস্যুতে বিতর্কে জড়িয়েছে। তাই এবার রাজ্যের শাসক দলের সাংসদদের আচরণবিধি সতর্ক করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।

সংসদের ভিতরে যেরকম ভাবে জোরকদমে চলেছে বিতর্ক ঠিক সেরকম ভাবেই বিতর্কের পারদ বাড়ছে সংসদ ভবনের বাইরে। সম্প্রতি ই-সিগারেট খাওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছে দুই তৃণমূলের সাংসদ। অন্যদিকে বিজেপি সাংসদ তথা শিল্পপতি নবীন জিন্দলের কন্যার বিয়েতে নাচতে দেখা যায় সাংসদ মহুয়া মৈত্রকে। এছাড়াও দলের অনুমতি ব্যতীত শরদ পওয়ারে জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সাংসদ সৌগত রায়। পাশাপাশি দলীয় অনুমতি ব্যতীত রেল মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছে প্রকাশ করেছে। সেই সমস্ত বিতর্ক নিয়ে ক্রমেই বিতর্কের পারদ চড়ছে। তাই এবার সকল তৃণমূল সাংসদদের কড়া বার্তা দিলেন স্বয়ং তৃণমূলের সেকেন্ড ম্যান অভিষেক বন্দোপাধ্যায়।

এবার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিলেন যে অন্য দলের নেতা-সাংসদদের আমন্ত্রণে পার্টিতে যেতে হলে প্রথমে দলের অনুমতি নিতে হবে। পাশাপাশি যেকোনো কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা হলে, সেই ক্ষেত্রেও আগে দলেকে জানিয়ে অনুমতি নিতে হবে। নাহলে এরপর থেকে দলীয় স্তরে ব্যবস্থা গ্রহণ করা হবে। ঠিক বঙ্গের বিধানসভা নির্বাচনের আগে কোনো রকম জন সাধারণের কাছে নিজেদের ভাবমূর্তির নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ তৃণমূল কংগ্রেস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.