নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ ১৬ মাস ধরে বেতন বন্ধ রয়েছে । হাইকোর্ট ‘মনরেগা’র কর্মীদের বিক্ষোভে অনুমতি দিল । ইতিমধ্যেই ধর্মতলা চত্বরে একাধিক বিক্ষোভ কর্মসূচি চলছে । কোথাও কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি, আবার কোথাও নিয়োগের দাবিতে চলছে অবস্থান। এবার পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি সহ একাধিক সংগঠনের কর্মীরা অবস্থানে বসার অনুমতি চাইলেন ।
MGNREGA-এর অধীনে কর্মরত ওই শ্রমিকেরা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না এমনটাই অভিযোগ করেছেন । তাই তাঁরা এবার বকেয়া বেতন ও স্থায়ীকরণের দাবিতে শহিদ মিনারে অবস্থানে বসতে চান । সেই বিক্ষোভের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মান্থা।, সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত অবস্থানে বসতে পারবেন শ্রমিকেরা এমনটা জানিয়েছেন,বিচারপতি রাজাশেখর মান্থা । মামলাকারীরা কলকাতা পুরসভার পাশেই অবস্থানে বসার অনুমতি চেয়েছিলেন । তাঁরা শহরের প্রাণকেন্দ্রে বিক্ষোভ প্রদর্শন করতে চান । যদিও আদালত
সেই আবেদনে মান্যতা দেয়নি ।
এদিন পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি সহ বাকি মামলাকারী সংগঠনগুলিকে আদালতের তরফে অনুমতি দেওয়া হয়েছে । সূত্রের খবর, ওই শ্রমিকেরা ১০০ দিনের কাজ সহ একাধিক কাজের সঙ্গে যুক্ত । দীর্ঘ ১২ দিন অবস্থান বিক্ষোভের পর অনুমতি দিয়েছে আদালত । আদালতের অনুমতি মিললেও সেনাবাহিনী অনুমতি দিলে তবেই অবস্থানে বসতে পারবেন মামলাকারীরা। আদালত এবং পুলিশের দেওয়া শর্ত মেনে করতে হবে আন্দোলন।







