৮ দিন আগে থেকে করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।৭১ বছর বয়সে সেই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। অভিনেতা তথা ডিএমডিকের নেতা বিজয়কান্ত। তার মৃত্যুর খবর শুনে শোকের ছায়া ছড়িয়েছে দেশজুড়ে। হাসপাতাল সূত্রে বলা হয়েছে,”ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে, কিন্তু শেষমেশ আজ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি”।
হাসপাতাল সূত্রে জানা গেছে,”২০ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিজয়কান্ত।তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন । তাঁকে ভেন্টিলেটরি সাপোর্টে রাখা হয়েছিল । চিকিত্সকদের চেষ্টা সত্ত্বেও 28 ডিসেম্বর সকালে প্রয়াত হয়েছেন অভিনেতা-ডিএমডিকে নেতা বিজয়কান্ত ।”







