ইন্ডিয়া জোটের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধী প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়েছিল প্রিয়াঙ্কা গান্ধী বঢড়ার। এবার তার উপরে এল এডির চার্জশিট।ED-র PMLA মামলার অভিযোগপত্রে নাম ওঠে প্রিয়াঙ্কা গান্ধী বঢড়ার। এর পাল্টা উত্তর দিতে ছাড়েনি কংগ্রেস।
নাগপুরে কর্ণাটকের কংগ্রেস প্রধান ডি কে শিবকুমার এই প্রসঙ্গে বলেন,”বিজেপি মনে করে আমরা জেলে যেতে ভয় পাই। কেউ এতে ভয় পায় না। আমরা আইন জানি। তারা আমাদের হুমকি দেওয়ার জন্য এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গুলির ব্যবহার করতে পারেন না। গণতন্ত্র ও ভারতকে বাঁচাতে, আমরা লড়াই করছি।”







