বাংলার আম জনতার কাছে নানান সরকারি পরিষেবা পৌঁছে দিতে আগামী ৯ ফেব্রুয়ারী বিশেষ কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের ২৯৪টি বিধানসভার শহর ও গ্রামীণ এলাকায় একযোগে এই পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার পাঁচলা থেকে রাজ্যব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করতে চলেছেন।
বিধানসভাগুলোতে গিয়ে বিধায়করা উপভোক্তাদের হাতে সরকারি প্রকল্পের নানান সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। তবে যেই এলাকায় তৃণমূলের বিধায়ক নেই, সেখানে ওই এলাকার বিডিও বা পঞ্চায়েত প্রধানরা এই কাজ করবেন। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামেন্নয়ন দফতর, কৃষি, স্বাস্থ্য, পশুপালন, ক্ষুদ্র ও কটির শিল্প, জনস্বাস্থ্য ও কারিগরী এবং ক্ষুদ্র সেচের মতো দফতরগুলিকে যুদ্ধকালীন তৎপরতায় প্রকল্প চিহ্নিত করতে বলা হয়েছে ইতিমধ্যেই।
প্রসঙ্গত উল্লেখ্য, আসন্ন নির্বাচনের আবহে ত্রিপুরায় গতকালই প্রচারে সামিল হন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য জনসংযোগ। গতকাল আগরতলায় পা রেখেই মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা তাঁর ঘরের মতো। বাংলা যদি প্রথম ঘর হয়, ত্রিপুরা তবে দ্বিতীয় ঘর। আবার দোরগোড়ায় পঞ্চায়েত। ঘুঁটি সাজাতে শশব্যস্ত প্রত্যেকটি দল। তারমধ্যে রাজ্য সরকারের এহেন পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল।







