সময় 365 :- দেওয়ালে লিখন স্পষ্ট ছিল। স্বাভাবিকভাবে হলেও তাই। টানা ষষ্ঠবার বাড়ালো রেপো রেট রিজার্ভ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলিকে স্বল্প মেয়াদে ঋণ দেয় তাকেই বলা হয় রেপো রেট। বুধবার গভর্নর শক্তি কান্ত দাস মানিটারি পলিসি ঘোষণা করেছেন।তিনি জানিয়েছেন,রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক। বর্তমান রেট দাঁড়ালো ৬.৫ %।
গত ডিসেম্বরেই রেপো রেট ৩৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ছিলো রিজার্ভ ব্যাংক।তাঁর পর ২ মাস কাটতে না কাটতেই ফের বাড়ানো হলো।মোট ২২৫ বেসিস পয়েন্ট বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক।
বিশ্বজুড়ে মন্দার মেঘ যখন ঘটাচ্ছে তখন বাজারকে আশ্বস্ত করতে গিয়ে গভর্নর বলেন,গোটা দুনিয়ার মধ্যে ভারতের মুদ্রা সবচেয়ে স্থিতিশীল।
রিজার্ভ ব্যাংকের ঘোষণায় পরিষ্কার তা হলো বাণিজ্যিক ব্যাংক গুলি এবার গৃহঋণ, গাড়ি বাবদ ঋণ, ব্যক্তিগত ঋণ,শিক্ষাগত ঋণ, বাড়তে চলেছে। ইতিমধ্যে ডিসেম্বরে রিজার্ভ ব্যাংকের ঘোষণার পরে ব্যাংক গুলি সুদের হার বাড়িয়েছে। চার ফলের বাড়ি, গাড়ি,এছাড়াও অন্যান্য সুদ বেড়েছে ও মাসিক কিস্তি ও বেড়েছে।
তবে রিজার্ভ ব্যাংকের এই ঘোষনার পরে ব্যাংকে স্থায়ী আমানতে সুদের হার বাড়বে বলে আশা করা হচ্ছে। এছাড়াও বাণিজ্যিক ব্যাংকের সেভিংস একাউন্টে সুদের হার বাড়বে বলে মনে করা হচ্ছে।







