দেশ

বেআইনি পথে চলছে অনুপ্রবেশ, গ্রেফতার ৪১ জন বাংলাদেশি।

পাসপোর্ট ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে চলছে অনুপ্রবেশ। পরিযায়ী শ্রমিক হিসেবে পরিচয় দিয়ে এক বছরের ওপর করেছেন কাজ। দেশে ফেরার সময় অবশেষে গ্রেফতার করা হল ৪১ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে।

মুর্শিদাবাদের রানিতলা থানার সাহেবনগর সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। জানা গিয়েছে, বিশেষ সূত্রে খবর পেয়ে বিএসএফ-এর সহযোগিতা ও রানিতলা থানার টিম ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সাহেবনগর এলাকায় বিশেষ অভিযান চালায়। তারপরেই তাদের হাতেনাতে ধরে গ্রেফতার করে পুলিশ।

এদের কারোর কাছে বৈধ কাগজপত্র ছিল না বলে জানা গেছে। দালালের হাত ধরে ভারতে এসে মুর্শিদাবাদের বিভিন্ন সীমান্ত এলাকায় মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছিল তাঁরা।
তাদের অনেকেই সেখান থেকে দেশের বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে যান।

তাদের মধ্যে থেকে দুইজন চেন্নাই কাজে যান। এছাড়াও বিভিন্ন জন বিভিন্ন জায়গায় কাজ করেছিল। তারপরে তারা বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই মত বাংলাদেশী যুবকরা একসাথে হয়ে সীমান্ত এলাকা দিয়ে ফের বাংলাদেশে ফেরার চেষ্টা করেন। খবর পেয়ে বিশেষ অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহুকুমা আদালতে তোলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.