রবিবার সকালে রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যসভার জন্য মনোনীত করেছেন চার বিশিষ্ট নাগরিককে। সংবিধানের ৮০(১)(ক) ধারা অনুসারে মনোনীত এই চার সদস্য হলেন:
🔸 বিশিষ্ট সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম
🔸 প্রাক্তন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা
🔸 কেরলের সমাজকর্মী ও শিক্ষাবিদ সি. সদানন্দন মাস্টার
🔸 ইতিহাসবিদ ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত মীনাক্ষী জৈন
২৬/১১ মুম্বই হামলা থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় রাষ্ট্রপক্ষের কৌশলী উজ্জ্বল নিকমকে রাজনীতিতে সরাসরি হার সত্ত্বেও এবার রাজ্যসভার মাধ্যমে ফের পুরস্কৃত করল কেন্দ্র।
প্রাক্তন বিদেশসচিব শ্রিংলা দার্জিলিং কেন্দ্র থেকে সম্ভাব্য বিজেপি প্রার্থী হলেও শেষপর্যন্ত নির্বাচনে দাঁড়াননি। এবার তাঁকে রাজ্যসভার মাধ্যমে সংসদে পাঠাল কেন্দ্র সরকার।
কেরলের সমাজকর্মী সদানন্দন মাস্টার দুই পা হারিয়েও শিক্ষা ও সমাজসেবায় অবদান রেখে নজির গড়েছেন। তাঁর মনোনয়নকে রাজনৈতিক বিশ্লেষকরা কেরল বিধানসভা নির্বাচনের কৌশল বলেই মনে করছেন।
অন্যদিকে ইতিহাস গবেষক মীনাক্ষী জৈনের মনোনয়নে বিজেপির সাংস্কৃতিক ঐতিহ্যকেন্দ্রিক বার্তা স্পষ্ট বলেই রাজনৈতিক মহলের অভিমত।







