দেশ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের উদ্যোগে, বাজারে আসতে চলেছে মেয়েদের ক্যান্সারের ভ্যাকসিন

‘ক্যান্সার’ এই শব্দটার সঙ্গে কম-বেশি প্রতিটা মানুষই পরিচিত। এর পাশাপাশি রয়েছে ভয় ও আশঙ্কা। কারণ এই ক্যান্সার এমন একটা রোগ যার কোন প্রতিকার এখনো পর্যন্ত ডাক্তার বা বিজ্ঞান কোন ওষুধ আবিষ্কার করতে পারেনি।

তবে আক্ষেপের দিন শেষ ক্যান্সার আক্রান্তদের কাছে সুখবর। ৬ মাসের মধ্যেই দেশের বাজারে আসতে চলেছে মেয়েদের ক্যান্সারের ভ্যাকসিন। মঙ্গলবার এমনই সুখবর শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী প্রতাপ রাও যাদব। স্বাস্থ্য মন্ত্রকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী জানান ৯ থেকে ১৬ বছর বয়সি মেয়েরা এই ভ্যাকসিন বা টিকা নিতে পারবে। এই টিকা নেওয়া থাকলে মহিলাদের স্তন, জরায়ু,মুখমণ্ডল এবং গ্রীবার ক্যান্সারে আক্রান্তের সম্ভাবনা ৯৫ শতাংশ কমে যাবে।

কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রাও যাদব আরও জানান, মহিলাদের ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে গবেষণা প্রায় শেষ, এখন ট্রায়াল চলছে। ট্রায়ালের রিপোর্ট খতিয়ে দেখার পরই বাণিজ্যিক ভাবে মারণ রোগটির ভ্যাকসিন তৈরির কাজ শুরু হবে। আশা করা যায় ৬ মাসের মধ্যেই বাজারে এসে যাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ভ্যাকসিন। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান দেশে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বিষয়টি নিয়ে চিন্তিত কেন্দ্র। তাই কর্কট রোগটিকে প্রাথমিক স্টেজেও শনাক্ত করার জন্য দেশে একাধিক ডে কেয়ার ক্যানসার সেন্টার স্থাপন করা হবে। সেখানে স্বল্প মূল্যে হবে ক্যান্সারের আধুনিক চিকিৎসা। পাশাপাশি সরকার ক্যান্সার চিকিৎসার ওষুধের উপর থেকেও শুল্ক মকুব করেছে। যার ফলে ক্যান্সার চিকিৎসার খরচ অনেকটাই কমবে বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.