যৌন চাহিদা যা তছনচ করে দেয় একটা জীবন। ষৌন চাহিদার শিকার হচ্ছিল নিজের বাড়ির আত্মীয় স্বজন। যৌন চাহিদা এমন যায়গায় পৌছায়, যে নিজের মাসিকেই ধর্ষন করার চেষ্টা করে ৩৫ বছর বয়সি শ্যাম প্রসাদ।
ছেলের এই নোংরা মানসিকতার কারণে মা অতিষ্ঠ হয়ে খুন করে নিজের ছেলেকে।
এই ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায়। গত ১৩ ফেব্রুয়ারি ৩৫ বছর বয়সি শ্যাম প্রসাদ নামের এক যুবককে খুন করেন তাঁর মা লক্ষ্মী দেবী। ছেলেকে খুনের পর দেহ পাঁচ টুকরো করেন। ছেলেকে খুন এবং দেহ লোপাটের জন্য একাধিক আত্মীয় তাঁকে সাহায্য করেছিলেন। ছেলেকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে লক্ষ্মী দেবীকে।
এছাড়াও পুলিশ তদন্তে নেমে জেনেছে, শ্যাম প্রসাদের যৌন চাহিদার কারণে বারবার অপমানিত হতেন লক্ষ্মী। পরিবারের সদস্যদেরও বাদ দিতেন না শ্যাম। একাধিক আত্মীয়কে যৌন হেনস্থার চেষ্টা করেন। এমনকী মাসিকেও ধর্ষণের চেষ্টা করেন। আত্মীয়রাও কথা শোনাতেন। ছেলের বিকৃত মানসিকতার কারণেই খুনের পরিকল্পনা করেন মা। বাড়িতেই কুড়ুল দিয়ে ছেলেকে কুপিয়ে খুন করে। এরপর দেহ টুকরো টুকরো করে, ব্যাগে ভরে খালে ভাসিয়ে দেন। লক্ষ্মী দেবীকে যাঁরা সাহায্য করেছিলেন, তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।







