মুখে কাপড় ঢুকিয়ে, গলায় ছুরি রেখে মর্মান্তিক ডাকাতি। পাশাপাশি মাথায় আঘাতও। কলকাতার রিজেন্ট পার্কের ডাকাতির অভিযোগের বর্ণনায় সারা ফেলেছিল কলকাতার বুকে। তারপরই একের পর এক লুঠের ঘটনায় প্রশ্নের নাগরিকদের নিরাপত্তা নিয়ে। কিন্তু ২৪ ঘণ্টা পেরোতেই দেখা গেল পুরোটাই ‘সাজানো’। সম্পূর্ণ ক্রাইম থ্রিলারের গল্প বানান গৃহকর্ত্রী। কিন্তু একটু ফাঁক ছিল তার গল্পে। আর সেই ফাঁকেই ধরা পড়েন স্বয়ং অভিযোগকারিণী।
সোনার গয়না হাতাতে নিজেই ডাকাতির অভিযোগ সাজিয়েছিলেন গৃহকর্ত্রী। কিন্তু পুলিশি তদন্তেই ধরা পড়লো ফাঁক। সন্ধে বেলায় এতবড় ডাকাতি কিন্তু তার কোনো সিসিটিভি ফুটেজ নেই খটকাতেই জোর দেয় জিজ্ঞাসাবাদে সেখানেই হলো পর্দা ফাঁস এবং গ্রেপ্তার করা হয় অভিযোগকারিণীকেও।
পাশাপাশি গ্রেপ্তার তাঁর জামাইবাবুও।
পুলিশ জানান, সোনার গয়না হাতাতেই ডাকাতির গল্প বানান ম্যুর অ্যাভিনিউর বাসিন্দা সোনালি বিশ্বাস। গত কয়েকমাস ধরেই সরানো হচ্ছিলো গহনা। সেই চুরি লুকাতেই ডাকাতির গল্প। ধরা পড়তেই স্বীকারোক্তি অভিযোগকরিণী। শ্বশুরবাড়ি থেকে দেড়শো গ্রামের সোনার গয়না সরিয়ে ফেলেছিল মহিলা। তা খোয়া গেছে প্রমাণ করতেই ডাকাতির গল্প। পুলিশ আরো জানান, কোনও একজন আত্মীয় সঙ্গে তাঁর কয়েক লক্ষ টাকার লেনদেন সংক্রান্ত বিষয়েও টানাপোড়েন চলছিল।
তার ফলেই এই চক্রান্ত। এবং এই ঘটনায় যখন সিসিটিভি ফুটেজে দরজা এবং ছাদ দিয়ে কাউকে বাড়িতে ঢুকতে দেখা যায়নি। তাতেই সন্দেহ হয় তদন্তকারীদের। ঘটনায় মহিলার জামাইবাবু রাজা নাগকেও গ্রেফতার করে পুলিশ।







