গতকাল একদিকে যখন ব্রিগেডের ময়দানে সিপিআইএমের মহাসভা ছিল। উল্টো দিকে পৈলানে এক সভার আয়োজন করেছিল সর্বভারতীয় তৃণমূল সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে ডায়মন্ড হারবার বাসীদের জন্য বিরাট সুখবর দেন তিনি। সেখানে তিনি বলেন,”বার্ধক্য ভাতা টাকা যদি সরকার তরফের না দেওয়া হয় তাহলে সেই টাকা আমি নিজে দেব। ডায়মন্ডহারবার বাসীদের কোনরকম সমস্যা আমি হতে দেব না।”
গতকাল পৈলানের সভা থেকে পশ্চিমবঙ্গের হবু মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,”দেশে ১৪০ কোটির মধ্যে আট কোটি মানুষ রয়েছে যাদের বয়স ষাটের বেশি। কেন্দ্র সরকার চাইলে এদের সাহায্য করতে পারে না? তা না করে প্রধানমন্ত্রী বিমান কিনেছে ৮ হাজার কোটি দিয়ে। বিরোধী দলের অনেকে বলছিল কী করে বার্ধক্য দেয়, ইনকাম ট্যাক্স, ইডি নজর রাখবে। কিন্তু আমি যতদিন বেঁচে আছি, মানুষের কাজ আমি করব। তোমার যত ক্ষমতা আছে প্রয়োগ করে আমায় জেলে ঢুকিয়ে দেখাও। যতদিন বাঁচব, আমি আমার এলাকার মানুষের প্রতি দায়বদ্ধ। ৮, ৯, ১০-এর মধ্যে ৭৬ হাজার ১২০ জন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাবেন। দু-এক মাস নয়। আজীবন পাবেন।”
এর পর তিনি আরও বলেন,”আমার বিশ্বাস রাজ্য সরকার শীঘ্রই বার্ধক্য ভাতা শুরু করবে। আর রাজ্য কোনও কারণে শুরু না করতে পারলে যতদিন আমি বেঁচে আছি, চিন্তা করতে হবে না।”







