কলকাতা

ঢাকুরিয়া ও যাদবপুরের রেললাইনে বিধ্বংসী আগুন, বন্ধ শিয়ালদহের ট্রেন চলাচল

রঙের উৎসব মিটতে না মিটতেই কলকাতার বুকে ঘটে গেল বিধ্বংস অগ্নিকান্ড। আজ দুপুর ১টা ১০ নাগাদ অগ্নিকান্ডের ঘটনা ঘটে গেল ঢাকুরিয়া ও যাদবপুরের মাঝের রেললাইন সংলগ্ন বস্তিতে। যার ফলে ব্যাহত শিয়ালদহ রেলস্টেশনের ট্রেন চলাচল। ভয়াবহ আগুনে পুড়ে ছাই বস্তি।

শিয়ালদহ লাইনের সংলগ্ন এলাকায় আকমকা একটি বিকট আওয়াজের শোরগোল পড়ে যায়। তারপরেই চোখে পরে সেই প্রাণঘাতী আগুনের দিকে। সেই আগুন ছড়িয়ে পড়েছে পুরো বস্তিতে। সেই কারণে বিপর্যস্ত রেল পরিষেবা। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজ শুরু করে ছিল। এরপর ১:৩০ টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

পাশাপাশি বস্তির একাধিক বাড়ি ভস্মীভূত হয়ে গেছে। যার ফলে বাড়িগুলির মধ্যে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকান্ডে ক্ষতি হয়েছে বহু মানুষেের। এমনকি ঘর ছাড়া হয়েছে অনেক হয়েছে সাধারণ মানুষ। এছাড়া বিপর্যয়ের কারণে আটকে পড়েছে বহু ট্রেন যাত্রী। রেল কর্তৃপক্ষ চেষ্টা করছে যত দ্রুত সম্ভব রেল পরিষেবা চালু করার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.