কলকাতা

টেলিমেডিসিনে মিলছে ভালো সাড়া, এমন টাই জানালো ডাক্তারেরা

আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের মাঝেই রোগীদের পরিষেবা দিতে গতকাল টেলিমেডিসিন চালু করেছেন জুনিয়র চিকিৎসকেরা। মিলেছে ভালো সাড়াও। আজ শহরের বিভিন্ন প্রান্তে অস্থায়ী ক্যাম্প করে রোগী দেখেন তাঁরা। শহরের ৬ টি জায়গায় এই ক্যাম্পের ব্যবস্থা করেছে west bengal junior doctor’s front.

কলকাতার মেডিক্যাল কলেজ, আর জি কর, ন্যাশনাল মেডিক্যাল কলেজ-সহ একাধিক মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা অস্থায়ী ক্যাম্প করেন। নাম দেওয়া হয়েছে,অভয়া ক্লিনিক। কুমারটুলি, ধর্মতলা ক্রসিং, রানুছায়া মঞ্চ, ন্যাশনাল মেডিক্যালের ২ নম্বর গেট, এন আর এস মেডিক্যালের ১ নম্বর গেটে হবে এই ক্যাম্প। কেপিসি মেডিক্যাল কলেজের পড়ুয়ারা রোগী দেখবেন ৮বি বাস স্ট্যান্ডে। ই এস আই হাসপাতাল থেকে বেহালায় ক্যাম্প করে রোগী দেখা হবে। সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে রোগী দেখা। প্রেসকিপশনেও রয়েছে প্রতিবাদ। লেখা আছে আরজি করের বিচার চাই, অপরাধচক্রের বিনাশ চাই। আপাতত প্রত্যেক রবিবারেই এই অস্থায়ী ক্যাম্প চালানো হবে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.