বিনোদন

নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’ থেকে বাদ জয়দীপ আহলাওয়াত! বিভীষণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন অভিনেতা

নীতিশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ নিয়ে এখন তুঙ্গে চর্চা। রণবীর কাপুরের রাম ও সাই পল্লবীর সীতার ভূমিকায় অভিনয়ের খবরে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে সিনে মহলে। তার উপর বিশাল তারকা সমন্বয়ে গঠিত এই ছবির কাস্টিং নিয়ে চলছে নানা জল্পনা। বলিউড ও দক্ষিণ ভারতের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা যুক্ত হয়েছেন এই ছবির সঙ্গে, যার প্রতিটি খবরেই চমক রয়েছে। সেই তালিকায় আরও একটি নাম ছিল, জয়দীপ আহলাওয়াত। শোনা যাচ্ছিল, তাঁকে বিভীষণ চরিত্রের জন্য প্রস্তাব দিয়েছিলেন পরিচালক নীতিশ তিওয়ারি। কিন্তু অবাক করে দিয়ে জয়দীপ সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। প্রশ্ন উঠছে, এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কেন না বললেন তিনি?

একটি সাক্ষাৎকারে অভিনেতা নিজেই বিষয়টি স্পষ্ট করেন। তাঁর বক্তব্য,”নীতিশ জি আমাকে বিভীষণের চরিত্রের প্রস্তাব দিয়েছিলেন ঠিকই। তবে আমার ডেট সমস্যার কারণে আমি তা গ্রহণ করতে পারিনি।” জয়দীপ আরও জানান, রাবণের চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী তারকা যশ, আর বিভীষণের চরিত্রে যাঁই অভিনয় করুন না কেন, তাঁকে বেশিরভাগ দৃশ্যই করতে হতো যশের সঙ্গে। এই মিলের অভাবেই চরিত্রটি ছেড়ে দিতে হয় জয়দীপকে। তাঁর কথায়,”বিভীষণ তো রাবণের সঙ্গেই থাকবে। হয়তো রাবণের শিডিউল বেশি গুরুত্বপূর্ণ ছিল।”

এছাড়া, জয়দীপ স্মরণ করিয়ে দেন আরেক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার কথা। তিনি জানান, ‘জুয়েল থিফ’ ছবিতে কাজ করার সময়ই তাঁর কাছে এসেছিল শাহরুখ খানের ‘কিং’ ছবির প্রস্তাব। যদিও প্রথমে সংশয় ছিল তাঁকে এই ছবিতে মানাবে কিনা, কিন্তু শাহরুখের অনুরোধ ফেলতে পারেননি তিনি। সব মিলিয়ে বোঝা যাচ্ছে, সময়ের অভাবেই রামায়ণ-এর মতো মেগা প্রোজেক্ট থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন জয়দীপ। তবে তাঁর স্পষ্টতা এবং পেশাদার মনোভাব প্রশংসার দাবি রাখে। বিভীষণের মতো একটি ঐতিহাসিক চরিত্রে শেষ পর্যন্ত কে অভিনয় করবেন, তা জানার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.