পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর থেকে নিষেধাজ্ঞা পেল আমুল ব্যান্ড। কিছুদিন আগে পূর্ব বর্ধমানের কিছু এলাকায় আমুল দই নিয়ে অভিযোগ করতে শোনা যায় অনেক গ্রামবাসীকে। গ্রামবাসীদের অভিযোগে সেই দই পরীক্ষা করে পাঠায় স্বাস্থ্য দপ্তর। সেই পরীক্ষায় আমুল দইয়ে পাওয়া গেছে ‘ স্ট্যাফিলোকক্কাস অরিয়াস ‘। সেজন্যই পূর্ব বর্ধমানের ক্ষুদ্র বিক্রেতাদের অবিলম্বে আমুল দই বিক্রি বন্ধ করার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর।
জানুয়ারি ৮ তারিখে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য জনস্বাস্থ্য শাখা শ্যামসায়ার পূর্বের চিফ মেডিকেল অফিসারের অফিসের তরফে এক বিজ্ঞপ্তি পাঠানো হয় ক্ষুদ্র বিক্রেতাদের। সেই বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে,”জেলার দুটি ভিন্ন ব্লক থেকে খাদ্যে বিষক্রিয়ার প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে, যেখানে একটি নির্দিষ্ট খাদ্য আইটেম রয়েছে, যেমন ইন্ডিয়ান ডেইরি প্রোডাক্টস লিমিটেড, বাঁকুড়া দ্বারা তৈরি মিষ্টি কার্ড, যার ব্র্যান্ড নাম “আমুল মিষ্টি দাই” এবং ব্যাচ নং। KPV3653 সংক্রমণের উৎস বলে সন্দেহ করা হয়েছিল। ক্ষেত্র থেকে সংগৃহীত এই জাতীয় একটি খাদ্য আইটেমের মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষায়, স্ট্যাফিলোকক্কাস অরিয়াসকে অপরাধী হিসাবে পাওয়া গেছে।
তাই, আমুল মিষ্টি দাই-এর সমস্ত পরিবেশক/স্টকজিস্ট/খুচরা বিক্রেতাদের এতদ্বারা ব্যাচ নং-এর আমুল মিষ্টি দাই বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হচ্ছে৷ অবিলম্বে প্রভাব সঙ্গে KPV3653. এই নির্দেশ থেকে যেকোনো প্রস্থান শাস্তিমূলক ব্যবস্থাকে আকর্ষণ করতে পারে কারণ এটি একটি জরুরি জনস্বাস্থ্য বিষয়।”
ডেয়ারি পণ্য হিসেবে আমূল ব্যান্ডের এক বিশেষ নাম রয়েছে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও। এই ব্যান্ডের দইএর ওপর আঙ্গুল উঠল। সেই নিয়ে চিন্তার মুখে পড়েছে গোটা দেশবাসী।







