রাজ্য

অন্য মোড়! সন্দেশখালি কাণ্ডে বিজেপির দায়ের করা মামলা খারিজ হাইকোর্টের

সন্দেশখালিকাণ্ডে বিজেপিপন্থী আইনজীবীদের দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ মামলাটি খারিজ করে দেয়।

উল্লেখ্য, গত শুক্রবার সন্দেশখালির যে তৃণমূল নেতার বাড়িতে ইডি অভিযানে যায়, সেই শাহজাহান শেখের বাড়ির এক কর্মচারী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেন। শাহজাহানের সেই কর্মচারীর অভিযোগ, কোনও বৈধ তল্লাশি পর্ব ছাড়াই তৃণমূল নেতার বাড়িতে এসে তালা ভাঙে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি আধিকারিকদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগও দায়ের করেন শাহজাহানের কর্মচারী।

ঘটনার জেরে গত সোমবার জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপিপন্থী আইনজীবী সুস্মিতা দত্ত সাহা। মামলাটি গ্রহণ করে বৃহস্পতিবার শুনানির জন্য সময়সীমা ঠিক হয়। আজ মামলার শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়, সংশ্লিষ্ট মামলা সম্পূর্ণ সংবাদমাধ্যমের খবর ভিত্তিতে দায়ের করা হয়েছে। মামলা দায়েরের আগে কোনও গবেষণা করা হয়নি। ঘটনাস্থলেও যাননি তিনি মামলাকারী। ফলত তা গ্রহণযোগ্য নয়, তা জানিয়েই মামলাটি খারিজ করে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.