রাজ্যবাসীর জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই প্রকল্পের মধ্যে একাধিক প্রকল্পের সুবিধা নিতে পারেনা রাজ্যবাসী। সেই কথা মাথায় রেখেই এবার এক বিশেষ ক্যাম্পের আয়োজন করল মুখ্যমন্ত্রী।এই বিষয় নিয়ে উপাচার্যের সঙ্গে এক বৈঠক হয়। এই বৈঠকের নেতৃত্ব ছিলেন মুখ্যসচিব ‘হরিকৃষ্ণ দ্বিবেদী’। স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ আরো তিন প্রকল্পের নানা সমস্যার সমাধান করা হবে এই ক্যাম্পের দ্বারা।
সম্প্রতি এই ক্যাম্প নিয়ে হওয়া উপাচার্যদের বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। দোস্ত নভেম্বর থেকে ১০ই নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে এই শিবির। এই শিবিরের মাধ্যমে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ,পশ্চিমবঙ্গ ভবিষ্যত্ ক্রেডিট কার্ড ও পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা নিয়ে একাধিক কর্মসূচি করা হবে। “এই কর্মসূচিকে সফল করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে কার্যত আধিকারিকদের” জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই বৈঠকে আরো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে,”ক্রেডিট কার্ড সংক্রান্ত নতুন আবেদন গুলি যেগুলো জেলাশাসকদের কাছে রয়েছে তা অবিলম্বে পাঠাতে হবে ব্যাংকে।” এর পাশাপাশি যে সমস্ত আবেদন গুলির প্রক্রিয়া কত ত্রুটি রয়েছে সেগুলোকে অবিলম্বে পাস করাতে হবে। এরই সঙ্গে এই শিবিরে নতুন ক্রেডিট কার্ডের জন্য এপ্লাই করতে পারে ছাত্র-ছাত্রীরা। শুধু ক্রেডিট কার্ড সংক্রান্ত সমস্যাই নয়, পরীক্ষায় শ্রমিকদের নামও নথিভুক্ত হবে এই ক্যাম্পে। ইতিমধ্যেই দুয়ারে সরকার প্রকল্পে প্রায় ১৪ লক্ষ পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত হয়েছে সরকারের খাতায়। কিন্তু সরকার মনে করছে এখনো এই নাম নথিভুক্ত সম্পন্ন হয়নি। একাধিক পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত এখনো বাকি রয়েছে।
এই বিশেষ ক্যাম্প যাতে কোন বাধা ছাড়াই সম্পন্ন হয় সেজন্য দায়িত্ব দেওয়া হয়েছে জেলাশাসন এবং কলকাতার পুর কমিশনারকে। এই শিবির যাতে সফলভাবে হয় এবং এর দ্বারা যেন সাধারণ মানুষ উপকৃত হয় সেই দিকে বিশেষ নজর রাখবে মুখ্যমন্ত্রী।







