অফবিট

কবে পড়েছে এ বছরের দোল পূর্ণিমা, হোলি? জানুন

বারো মাসে তের পার্বণ। তবে অনেক উৎসব গুলির মধ্যে সকলের পছন্দের তালিকায় থাকে দোল যাত্রা বা হোলি। শুধু বাঙালি নয়, ভারতবর্ষের বেশির ভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহে। গত প্রায় দু’বছর ধরে করোনার জন্য কিছুটা ছন্দপতন ঘটেছে রঙ খেলায়। সাধারণত ফাল্গুন মাসে হয় দোল উৎসব। রঙের উৎসবে  কম বেশি সামিল হোন সকলেই। এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজো হয়। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্যে খুব শুভ বলে মনে করা হয়। এদিন রাধা- কৃষ্ণের পুজো করা হয় বিশেষত। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। অন্যদিকে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব চালু করেছিলেন। তাই রঙিন এই উৎসবের দিকে মুখিয়ে থাকেন অনেকেই।

দোল ও হোলির তারিখ

এই বছর দোলযাত্রা পড়েছে ৭ মার্চ (বাংলায় ২২ ফাল্গুন)। এই দিনটিকে বসন্ত উত্‍সবও বলা হয়। হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয়। এবছর হোলি পড়েছে ৮ মার্চ।

দোল পূর্ণিমার সময়

৬ মার্চ অপঃ ৪/ ১৮/ ৪৭ মিনিট থেকে ৭ মার্চ সন্ধ্যা ৬/ ০/ ৪০ মিনিট পর্যন্ত এই বছর পূর্ণিমা থাকবে।

হোলিকা দহন কখন?

হোলিকা দহন উত্‍সব হয় গোটা উত্তর ভারত জুড়ে। মনের কালিমাকে দূরে সরিয়ে আলোর উজ্জ্বলতায় জীবনকে ভরিয়ে তোলার প্রতিশ্রুতির জন্যে বিভিন্ন জায়গায় পালিত হয়। হোলির আগের দিন হয় হোলিকা দহন। এবছর দিনটি পড়েছে ৭ মার্চ। এবার হোলিকাদহনের শুভ সময় – ৬ মার্চ, বিকাল ৪.১৭ থেকে ৭ মার্চ সন্ধ্যা ৬.০৯ পর্যন্ত। হোলির ৮ দিন আগে থেকে হয় হোলাষ্টক। এবার হোলাষ্টক শুরু হচ্ছে ২৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.