একেই হয়তো বলে ভালো সময় । প্রথমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের প্রথম টেস্ট শতক , আর এবার বাবা হলে সরফরাজ খান । ছেলে হয়েছে সরফরাজের । নিজেই সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত শতক গড়েছিলেন সরফরাজ । তার পর থেকেই খবরের শিরোনামে ছিলেন তিনি । এবার সুখবর এলো তার ঘরে । পরিবারে নতুন সদস্য এসেছে তার । পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সরফরাজের স্ত্রী রোমানা জাহুর ।
পরের পুণে টেস্টের প্রথম একাদশেও সরফরাজ থাকবেন বলেই আশা অনুরাগীদের । তবে বর্তমানে মুম্বাইতে রয়েছেন তরুণ তারকা ক্রিকেটার । সেখানেই জন্ম হয়েছে তার পুত্র সন্তানের । ঘটনাচক্রে সরফরাজের জন্মদিনের আগের দিনই জন্ম হলো তার পুত্র সন্তানের ।
গতবছর , আগষ্ট মাসে বিয়ে হয়েছিল সরফরাজ ও রোমানার । সরফরাজ তাঁর পুত্র সন্তানের যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে , সদ্যজাতকে কোলে নিয়ে রয়েছেন সরফরাজ । পাশে রয়েছেন সরফরাজের বাবা তথা কোচ নৌশাদও ।







