রাজনীতি

পরবর্তী প্রধানমন্ত্রী তৃণমূল সুপ্রিম? শিলমোহর তৃনমূলের

সামনেই লোকসভা ভোট। আর সেই লোকসভা ভোটে বিজেপিকে হারাতে গোটা দেশ ব্যাপী সমস্ত রাজনৈতিক দল একসাথে হয়েই ইন্ডিয়া জোট গঠন করেছিলেন। ইন্ডিয়া জোটের বিভিন্ন বৈঠকে কখনো মতে অমিল, কখনো বৈঠকে অনুপস্থিত থাকা বিভিন্ন ঘটনা প্রকাশ্যে এসেছে।

তবে বিজেপির বিরুদ্ধে আসন্ন লোকসভায় কে পরবর্তী প্রধানমন্ত্রীর মুখ সেই নিয়ে নানান জল্পনা উঠে আসছিল। তবে এরই মাঝে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের এক উক্তি নিয়ে ব্যাপক শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।

তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানান, ‘বাংলায় তৃণমূলকে ৪২টি আসনেই জেতাতে হবে মানুষকে। এমনভাবে ভোট দিন যাতে ২০২৪ সালের ১৫ আগস্ট দিল্লির লালকেল্লা থেকে ভাষণ দিতে পারেন মমতা।‘ তার এই বক্তব্যে কার্যতই স্পষ্ট দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কেই দেখছেন তৃণমূল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.