রাজনীতি

পঞ্চায়েত ভোটের প্রচারে ‘সায়নী’ !

নিজস্ব সংবাদদাতা : ১২ বছরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছে সারা পৃথিবীতে তা কেউই করেননি , পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে পঞ্চায়েত ভোট উপলক্ষে স্থানীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে এসে বললেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। পাশাপাশি তিনি এদিন মঙ্গলবার বিকেলে আরও বলেন, জাতীয়তাবাদের রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী মমতাকে সঙ্গী করার চেষ্টা করছেন, আর এদিকে নিজের প্রাসঙ্গিক কথা বজায় রাখার জন্য অধীর রঞ্জন চৌধুরী লড়াই করছেন কংগ্রেসকে বাঁচানোর জন্য নয়, নিজেকে বাঁচানোর জন্য তাই কংগ্রেসকে একটি ভোট ও দেবেন না।

পাশাপাশি সিপিএমকে আক্রমণ করে তিনি বলেন সিপিএম ভোট চাইতে এলে তাদেরকে জিজ্ঞাসা করবেন ৩৪ বছর কোথায় ছিলেন? পাশাপাশি বিজেপি কে আক্রমণ করেও তিনি বলেন মোদি ভোট আর নোট বোঝেন তাই বিজেপি কেও ভোট নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.