রাজ্য

অনুষ্ঠানে যাওয়ার পথে আচমকাই পথ- দুর্ঘটনায় শিকার হন সৌরভ গঙ্গোপাধ্যায়

ক্রিকেট প্রেমী ভারত বাসীদের খুশির দিনে দুঃখের খবর।
গতকাল যখন বাংলাদেশকে ৬ উইকেটের বিশাল ব্যাবধানে হারিয়ে দিয়েছে ভারত। তখন এক পথ দুর্ঘটনায় কবলে পড়েন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

গতকাল বর্ধমানের এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মহারাজ। যাবার পথেই গুরুতর দুর্ঘটনার কবলে পড়েন সৌরভ গঙ্গোপাধ্যায়। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিল সৌরভের গাড়ি। সিঙ্গুরের কাছে সৌরভের গাড়িকে আচমকাই চাপতে থাকে দ্রুতগতিতে যাওয়া একটি লরি। গা ঘেঁষাঘেষি করে যাচ্ছিল লরি। সৌরভের গাড়ির চালক নিয়ন্ত্রণ আনতে ব্রেক কষেন। হঠাৎ ব্রেক কষায় পিছনে থাকা কনভয়ের গাড়িগুলো পরপর ধাক্কা মারে সৌরভের গাড়িতে। রেঞ্জ রোভারের মতো শক্তপোক্ত গাড়ি হওয়ায় বড় রকমের অঘটনের হাত থেকে বেঁচে যান সৌরভ। কনভয়ের গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বর্ধমানের অনুষ্ঠানে যোগ দেন।

আসার পথে দুর্ঘটনার কারণে মনের মধ্যে অস্বস্তি নিয়েও সকলের ইচ্ছে পূরণের চেষ্টা করেন। সেই অবস্থাতেও তিনি অনুষ্ঠানে যান।
বাংলা দলে এখন জেলা থেকে অনেক ক্রিকেটার উঠে আসছে। সৌরভ বর্ধমানে গিয়ে সেই প্রসঙ্গও তুলে ধরেন। আগামী দিনেও আরও অনেক ক্রিকেটার উঠে আসবে, এমনটাই প্রত্যাশা সৌরভের। মহারাজকে দেখে তরুণ প্রজন্ম প্রেরণা নিয়েছে। বর্ধমানে সমস্ত অনুষ্ঠান শেষ করে সন্ধের দিকে কলকাতা ফিরে আসেন সৌরভ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.