নিজস্ব সংবাদদাতা : আসন্ন পঞ্চায়েত নির্বাচন । এই নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতি উত্তাল। রাজ্যে ঠিক তেমনিভাবে শুভেন্দু-তৃণমূলের সংঘাত । বেশ কিছুদিন ধরেই শাসক দলের বিরুদ্ধে ‘লটারি দুর্নীতি’র অভিযোগ তুলে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । নন্দীগ্রামের বিধায়ক এই লটারি নিয়েই বিস্ফোরক মন্তব্য করেছেন । বুধবার কোন্নগরে শুভেন্দু অধিকারী এক বিশাল জনসভা করেন । সেই জনসভা থেকে তিনি নবজোয়ার নিয়ে রীতিমতো ধুয়ে দিলেন শাসকদলকে। এমনকি তৃণমূলের নবজোয়ারের’ টাকার উৎস নিয়ে একেবারে বিস্ফোরক দাবি করেন শুভেন্দু । প্রকাশ্য সভা মঞ্চে তিনি বলেন, ‘ডিয়ার লটারির টাকায় তৃণমূলের নবজোয়ার। ইনকাম ট্যাক্সের রিটার্নে ডিয়ার লটারির উল্লেখ করেছে। তৃণমূলের নির্বাচনী বন্ডে প্রতি মাসে ২৫-৩০ কোটি টাকা দিচ্ছে। ”
শুভেন্দু রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, , ‘‘বাংলার কোটি কোটি মানুষকে বঞ্চিত করে এই যে ব্যবসা, এটা আমরা বন্ধ করব। সাবধান ডিয়ার লটারি, সাবধান পশ্চিমবঙ্গের জনগণ, সাবধান তৃণমূল।’’ যদিও তৃণমূল কংগ্রেস বিরোধী দলনেতা শুভেন্দুর এই বিস্ফোরক মন্তব্যের পর জ্বলে উঠেছে।
শুভেন্দুকে পাল্টা হুঁশিয়ারি দিলেন তৃণমূল মুখপাত্র তথা সাংসদ শান্তনু সেন । তিনি বলেন, “উনি যে অভিযোগ করছেন, সেই অভিযোগের জবাব ও প্রমাণ ওকেই দিতে হবে। ছাড়ব না।” প্রসঙ্গত, এই প্রথম নয় পূর্বে এই লটারি প্রসঙ্গ টেনে শাসকদলকে বিঁধে শুভেন্দু টুইট করেছিলেন। সেই সময় তৃণমূল বিধায়কের স্ত্রীর লটারি প্রাপ্তির পর শুভেন্দু লেখেন, ‘‘ডিয়ার (ভাইপো) লটারি আর তৃণমূলের মধ্য যে সম্পর্ক রয়েছে, তা আমি অনেক দিন ধরেই বলে আসছি। এটা টাকা পাচারের সহজ উপায়। সাধারণ মানুষ টিকিট কেনেন আর তৃণমূল নেতারা বাম্পার পুরস্কার জেতেন। প্রথম অনুব্রত মণ্ডল জিতলেন। এ বার তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তের স্ত্রী এক কোটি টাকা পেলেন।’’
পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যের রাজনীতি উত্তাল । শাসক – বিরোধীরা একে অপরকে শুধু নিশানা করেই যাচ্ছে ।






