নিজস্ব সংবাদদাতা : কেজরীবাল সরকারের বড় জয় সুপ্রিম কোর্টে । তবে বৃহস্পতিবার শীর্ষ আদালতের মারফত জানানো হয়, সমস্ত প্রশাসনিক ক্ষমতার উপরে
দিল্লি সরকারেরই নিয়ন্ত্রণ থাকবে । জমি, পুলিশ ও আইন-শৃঙ্খলা ব্যবস্থা ছাড়া বাকি সমস্ত প্রশাসনিক কাজে
দিল্লি সরকার শেষ কথা বলবে এবং দিল্লি সরকারের সমস্ত সিদ্ধান্ত মেনে চলতে হবে লেফটেন্যান্ট গভর্নরকে।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দিয়েছে । আজ দিল্লি সরকার ও লেফটেন্যান্ট জেনারেলের বিরোধ নিয়ে মামলার শুনানির শুরুতে শীর্ষ আদালত জানিয়েছে, দিল্লি সরকারের হাতে কোনও ক্ষমতা নেই, বিচারপতি ভূষণের এই বিভক্ত রায়ের সঙ্গে একমত নয় শীর্ষ আদালত।
কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের ক্ষমতার সীমা নির্ধারণ করার জন্য আদালতে আবেদন করে দিল্লির সরকার।
উল্লেখ্য , কেন্দ্র NCT আইন সংশোধন করার পরে AAP-এর নেতৃত্বাধীন দিল্লি সরকার প্রশাসনিক নিয়ন্ত্রণের বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল । সূত্রের খবর জানুয়ারিতে, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমা,বিচারপতি হিমা কোহলি ,বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি কৃষ্ণ মুরারির একটি বেঞ্চ চার দিন এই মামলা শোনার পর রায়দান স্থগিত রাখে ।







