ইজরায়েল বাহিনী গাজায় হামলা চালিয়ে মাটিতে মিশিয়ে দিল একটি বিশ্ববিদ্যালয়কে। এই হামলার ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। এই ভিডিও প্রসঙ্গে আমেরিকা ব্যাখ্যা চেয়েছে ইজরায়েলের কাছে। যদিও আমেরিকার প্রতিরক্ষা দফতরের মুখপাত্র ডেভিড মিলার কোনও মন্তব্য করেননি এই হামলা প্রসঙ্গে।
সমাজমাধ্যমে প্রকাশিত ভিডিওটির চিত্রটি কিছুটা এরকম, যেমন ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটি বহুতল বিল্ডিং এর উপর হামলা চালানো হয়েছে এবং হামলা চালানোর আগে ড্রোনের মাধ্যমে সেটির ভিডিও করা হচ্ছে। এরপরই দেখা গেল একটি বিশাল আগুনের গোলা উঠতে, সাথে সাথে কালো ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ।
ইজরায়েল বাহিনী ইতিমধ্যেই গাজার উত্তর প্রান্ত দখল করে নিয়েছে। তবে এবার দক্ষিণ প্রান্ত দখল করতে শুরু করেছে ইজরায়েল বাহিনী। বাড়িতে বাড়িতে ঢুকে তল্লাশি চালাচ্ছে ইজরায়েল বাহিনী, এই অভিযোগ দক্ষিণ গাজার খান ইউনিস শহরের বাসিন্দাদের। সন্দেহের বশবর্তী হয়ে ইজরায়েল বাহিনী মনে করছেন,উত্তর গাজা থেকে পালিয়ে হামাস বাহিনীর সদস্যরা দক্ষিণ গাজায় আশ্রয় নিয়েছে। তাদের দাবি, হামাসের কয়েকটি ডেরার হদিশ পেয়েছে এই অঞ্চলে।আর সেখান থেকেই হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করার পরিকল্পনা শুরু করেছে তারা।
ইজরায়েলি সেনা দাবী করছেন, দক্ষিণ-গাজার বিশ্ববিদ্যালয়টিতে হামাস ডেরা বানিয়েছিল।আর সেই কারণেই হামলা চালানো হয় ওই বিশ্ববিদ্যালয়ের ওপর।







