বিদেশ

আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা! ৭ দিনের সময়সীমা আদালতের

বাংলাদেশের রাজনীতিতে বড়সড় সঙ্কেত! প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তলিয়ে যাচ্ছে পরিস্থিতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে। ২৪ জুন নির্ধারিত মামলার শুনানির আগেই তাঁদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত।

এই সংক্রান্ত তথ্য ইতিমধ্যেই সরকারি বিজ্ঞপ্তি মারফত প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, গত বছরের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় সাধারণ মানুষের উপরে গুলি চালানোর ঘটনায় মূল ষড়যন্ত্রী হিসাবে অভিযোগ আনা হয়েছে হাসিনা ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। একই মামলায় গ্রেফতার করা হয়েছে তৎকালীন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। তাঁকে আদালতে পেশও করা হয়েছে।

প্রসিকিউশনের দাবি, শেখ হাসিনা বর্তমানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তাঁর বাসভবন ও আশেপাশের একাধিক জায়গায় তল্লাশি চালানো হলেও হদিশ মেলেনি। পলাতক আসাদুজ্জামান খানের অবস্থানও জানা যায়নি।

আদালতের কড়া নির্দেশ—৭ দিনের মধ্যে যদি এই দুই অভিযুক্ত আত্মসমর্পণ না করেন, তবে তাঁদের অনুপস্থিতিতেই শুরু হবে বিচারপ্রক্রিয়া। ইতিমধ্যে মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগও সম্পন্ন হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও দায়ের হয়েছে। দেশের ইতিহাসে এই ঘটনা এক ঐতিহাসিক মোড়ের দিকে এগোচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে সত্যিই কি হাসিনা ভারতে? আর কোথায় লুকিয়ে দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী? উত্তরের অপেক্ষায় গোটা দেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.