দেশ

রামলালার ‘প্রথম ছবি’ প্রকাশ হয়ে গেল প্রান প্রতিষ্ঠার আগেই

সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই রাম মন্দির উদ্বোধনকে ঘিরে এমনিতেই সাধারণ চায়ের দোকান থেকে রাজনৈতিক মহল, সব জায়গায় আলোচনা একেবারে তুঙ্গে। অযোধ্যা যেন হয়ে উঠেছে দেশের প্রাণকেন্দ্র। ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা রয়েছে। তার আগেই অযোধ্যায় রামলালার মূর্তির প্রথম ছবি প্রকাশ্যে এল। বৃহস্পতিবারই অযোধ্যা মন্দিরে সমস্ত আচার এবং নিয়ম মেনেই নতুন মূর্তি বসানো হয়েছে। ২২ জানুয়ারি এই মূর্তিরই প্রাণ প্রতিষ্ঠা করা হবে। আজ এই ৫১ ইঞ্চির রামলালার ছবি প্রকাশ করা হল।

কালো পাথর দিয়ে তৈরি এই মূর্তিটি নির্মাণ করেছেন মহীশূরের শিল্পী অরুণ যোগীরাজ। সোমবার এই মূর্তিরই প্রাণ প্রতিষ্ঠা করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দিরের কাজ সময়ে শেষ করতে কারিগররা চেষ্টার খামতি রাখছেন না। এদিকে গোয়া অযোধ্যা জুড়ে এই মুহূর্তে চলছে শেষ তুলির টান। অযোধ্যায় প্রতিটি রাস্তা থেকে শুরু করে গলিপথ সর্বত্রই আলোয় আলোকিত করে দেওয়া হয়েছে। রাত ঘনালেই চলছে লেজার শো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু এবং ভক্ত সকলেই অযোধ্যায় ভিড় জমিয়েছেন। গোটা অযোধ্যাই তাই এখন রামে রামময় হয়ে উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.