দেশবিনোদনরাজনীতি

মর্মান্তিক বিজয়ের বিজয় মিছিল , হুড়োহুড়িতে মৃত্যু ৩০ অধিক মানুষের

উৎসবের মাঝেই শোকের ছায়া । রাজনীতিবিদ তথা অভিনেতা বিজয় থালাপতির মিছিলে মর্মান্তিক দুর্ঘটনা । তাঁর রাজনৈতিক বিজয় মিছিলে এদিন রীতিমতো হুড়োহুড়ি বেঁধে যায় । আর তার জেরেই ঘটে মর্মান্তিক পরিস্থিতি । জানা গিয়েছে , এই দুর্ঘটনায় ৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে , এবং আহত প্রায় ৬০ । মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে ।

দক্ষিণী অভিনেতা বিজয়ের রাজনৈতিক বিজয় মিছিলে এদিন প্রায় ১০০০০ মানুষের জমায়েত হয় । বিজয় মিছিলে বক্তৃতাও রাখেন থালাপতি । আর বিজয়ের বক্তৃতা শেষ হওয়ার পরেই, হুড়োহুড়ি বেঁধে যায় অনুরাগীদের মধ্যে । চোখের পলকেই , পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে । তড়িঘড়ি ব্যবস্থা করা হয় অ্যাম্বুলেন্সের । বিজয় নিজেও আক্রান্তদের সাহায্যের চেষ্টায় ঝাপিয়ে পড়েন । কিন্তু ততক্ষণে পরিস্থিতি পুরোই মর্মান্তিক হয়ে ওঠে ।

ইতিমধ্যেই তামিলনাড়ু সরকার মৃতদের পরিবার ও আক্রান্তদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে । তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । ভিড় নিয়ন্ত্রণে এনে পরিস্থিতিও স্বাভাবিক করা হয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.