Uncategorizedরাজনীতিরাজ্য

হিন্দু মুসলিমের মধ্যে ভাঙন সৃষ্টির চেষ্টা, বিপাকে পড়লো বিজেপি সাংসদ

বিজেপি সাংসদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও পুলিশের কাছে ‘ঘৃণাত্মক বক্তব্য’র অভিযোগ। নির্বাচন ঘোষণার পর থেকেই বিজেপি সহ প্রায় রাজনৈতিক দল প্রচার পর্ব শুরু করে দিয়েছে। এরই মাঝে বিপাকে জড়ালেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য।তাঁর বিরুদ্ধে ঘৃণামূলক বক্তৃতা এবং নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পাশাপশি মামলা দায়ের করা হয়েছে বিজেপি সাংসদ পিসি মোহন এবং কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজের বিরুদ্ধে।

আদর্শ আচরণবিধি লঙ্ঘন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করা এবং বেআইনি সমাবেশের অভিযোগ আনা হয়েছেবেঙ্গালুরু দক্ষিণের সাংসদ তেজস্বী সূর্যের বিরুদ্ধে।বুধবার ২০ মার্চ নির্বাচন কমিশন ও কর্ণাটক পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করে।নির্বাচন অফিসার এবং মুখ্য নির্বাচন কমিশনারের কাছে দায়ের করা অভিযোগটি ইতোমধ্যেই পাঠানো হয়েছে।

বেঙ্গালুরুতে একটি দোকানের মালিকের উপর হামলার পরে তেজশ্বীর মন্তব্য এবং সোশ্যাল মিডিয়া পোস্টের উল্লেখ করে অভিযোগে বলা হয়েছে, ‘এটা স্পষ্ট যে তিনি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ সৃষ্টির চেষ্টা করছেন। পাশাপাশি নির্বাচনের আগে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করারও চেষ্টা করছেন’।

দোকান মালিকের হামলার কারণে ইতিমধ্যেই ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন এবং কর্ণাটক পুলিশের কাছে দায়ের করা অভিযোগে বিজেপি সাংসদের বিরুদ্ধে দুর্নীতিমূলক আচরণ, আদর্শ আচরণবিধি লঙ্ঘন সহ একাধিক অভিযোগে আনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.