ইমতিয়াজ আলি পরিচালিত ছবি ‘জব উই মেট’ ছবি ১৬ বছর আগে মুক্তি পেয়েছিল।শাহিদ কপূর এবং করিনা কপূরের অভিনয়, সকল দর্শকদের মন জয় করেছে। এমনকি ছবির সঙ্গে ‘ব্লকবাস্টার’ তকমাও জুড়ে গিয়েছে। বিভিন্ন সময় শোনা গিয়েছিল এই ছবির সিক্যুয়েল নিয়ে গুজব। এবার এই নিয়ে প্রশ্নের সন্মুখীন হয়েছে পরিচালক ইমতিয়াজ।
সূত্রে খবর, পরিচালককে ‘জব উই মেট’-এর সিক্যুয়েল প্রসঙ্গে নানান রকমের প্রশ্ন করা হয়। তিনি বলেন, তাঁরও কানে ছবির সিক্যুয়েলের খবর এসেছে। নির্মাতারা নাকি গল্পও চূড়ান্ত করেছেন। কিন্তু তিনি বলেছেন, ”সেটা হলেও আমি অনন্ত ছবিটা করছি না বলেই জানি। আমার সঙ্গে কারও এই ছবি নিয়ে এখনও পর্যন্ত কোনও কথা হয়নি।”
ইমতিয়াজ এর ‘লভ আজ কাল ২’ ছিল তার শেষ ছবি। কার্তিক আরিয়ান এবং সারা আলি খান অভিনীত ছবিটি বক্স অফিসে ঠিক মত করে জায়গা করতে পারে নি। এই মুহূর্তে শেষ করেছে পঞ্জাবি সঙ্গীতশিল্পী অমর সিংহ চমকিলার বায়োপিকের শুটিং। দিলজিত্ দোসাঞ্জ ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। আগামী বছর ছবিটির মুক্তি পাওয়ার কথা।







