অফবিট

চন্দ্রাভিযানের পর ভারতের চোখ এবার সৌর অভিযানের দিকে!

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র জন্য স্মরণীয় হতে চলেছে এই বছরটা (২০২৩)। চন্দ্রঅভিযানে ধীরে ধীরে সাফল্যের মুখ দেখছে ইসরো। তাই চন্দ্রঅভিযানের পর ইসরোর লক্ষ্য এবার সূর্য অভিযানের দিকে। যার নাম আদিত্য মিশন। গত ১৪ই অগাস্ট আদিত্য এল ১ (Aditya-L1) মিশনের ছবি প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটি। যদিও এই মিশনের দিনক্ষণ এখনও পর্যন্ত কিছুই ঘোষণা করা হয়নি।

ইতিমধ্যেই স্যাটেলাইটটি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে এসে পৌঁছেছে। এটি উৎক্ষেপণ যান PSLV এর সঙ্গে যুক্ত করা হবে । ইসরো সূর্য অভিযানকে কেন্দ্র করে টুইট করে লিখেছে- “PSLV-C57/Aditya-L1 মিশন: আদিত্য-L1,সূর্য অধ্যায়ন করতে প্রথম মহাকাশ যান, ভারতীয় মানমন্দির,যা উৎক্ষেপনের জন্য তৈরি করা হচ্ছে। ইউআর রাও স্যাটেলাইট সেন্টার বেঙ্গালুরুর উপগ্রহটি SDSC-SHAR পৌঁছে গেছে শ্রীহরিকোটায় ।

আদিত্য-L1 মিশনের মূল লক্ষ্যই হল সূর্যকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করবে। বায়ুমণ্ডল ও চৌম্বক ক্ষেত্র সম্পর্কে তথ্য দেবে। সূর্যের করোনা, সৌর নির্গমণ, শিখা, করোনাল, মাস ইজেকশন অধ্যায়নের জন্য বোর্ডে সাতটি পেলোড বা যন্ত্র থাকবে। ২৪ ঘণ্টা ধরে সূর্যের ছবি তোলার ব্যবস্থাও থাকবে।

ইসরোর বিজ্ঞানীদের মূল উদ্দেশ্য হল সৌর ঝড় সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা। সৌর ঝড় সম্পর্কে কী করে পূর্বাভাস দেওয়া যায় সেটাও বিজ্ঞানীরা জানতে চান । পৃথিবীর দিকে আসা প্রতিটি ঝড় L1 এর মধ্যে দিয়ে যায়, সূর্য-পৃথিবী সিস্টেমের L1 এর চারপাশে হ্যালো কক্ষপথে স্থাপিত একটি উপগ্রহর তথ্য সংগ্রহ করতে পারে। এছাড়াও বিজ্ঞানীরা দেখতে চান,মহাকাশে প্রয়োজনীয় জ্বালানি খরচ কমাতে কোনও পদ্ধতি ব্যবহার করা যায় কিনা।

সৌরজগত ও পৃথিবীর বাইরের এক্সোপ্ল্যানেটগুলি-সহ প্রতিটি গ্রহ বিবর্তিত হয়- এই বিবর্তনটি তার মূল নক্ষত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। সৌর আবহাওয়া ও পরিবেশ সমগ্র সিস্টেমের আবহাওয়াকে প্রভাবিত করে। এই আবহাওয়ার পরিবর্তনগুলি স্যাটেলাইটের কক্ষপথ পরিবর্তন করতে পারে বা তাদের কার্যক্ষমতাকে ছোট করে দিতে পারে। জাহাজের ইলেকট্রনিক্সে হস্তক্ষেপ বা ক্ষতি করতে পারে এবং পৃথিবীতে পাওয়ার ব্ল্যাকআউট এবং অন্যান্য ঝামেলা সৃষ্টি করতে পারে। সৌর ইভেন্টের জ্ঞান মহাকাশের আবহাওয়া বোঝার চাবিকাঠি।

২০১৮ সালে প্রথমবার সফল ভাবে নাসা পার্কার সোলার প্রোব লঞ্চ করে।ইতিমধ্যে সেটি অনেক কাছাকাছি চলে গেছে।এরপরেও আদিত্য L1 মিশন ভারতের জন্য গুরুত্বপূর্ণ । ইতিমধ্যেই চাঁদ ও মঙ্গল গ্রহে যান পাঠিয়ে সাফল্য অর্জন করেছে। এখন গাড়িটি সূর্যে পাঠানোর প্রস্তুতি চলছে। এই মিশনটি শুরু হওয়ার পর, ভারত সূর্যের কাছে মহাকাশযান পাঠানো বিশ্বের চতুর্থতম দেশ হয়ে উঠবে। এর আগে জার্মানি, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং আমেরিকা সূর্যে তাদের মিশন লঞ্চ করেছে এবং এখানে যানবাহন পাঠিয়েছে।সবকিছু ঠিকঠাক থাকলে নাসার পর ভারতই একমাত্র দেশ হবে যারা সৌর অভিযান করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.