ডাকাত সন্দেহে আগ্নেয়াস্ত্র সহ পাঁচজনকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। শনিবার বর্ধমান আদালতে তোলা হয় ধৃতদের । ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শর্টার বন্দুক ও একটি গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। পুলিশ সূত্রে আরও জানা যায় ধৃতদের কাছ থেকে লোহার রড লাঠিও উদ্ধার করেছে পুলিশ।
ধৃতদের নাম সুনীল সাউ, বাড়ি যোতরাম এলাকায় এবং মীর আকিব, শেখ জাকির, বিবেক দাস, খোকন দাস এরা সকলেই শহর বর্ধমানের বাজে প্রতাপপুর এলাকার বাসিন্দা বলে সূত্রে খবর। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে বর্ধমান শহরের আনজিরবাগান এলাকায় উনিশ নম্বর জাতীয় সড়কে ডাকাতের উদ্দেশ্য জড়ো হয় সকলে। বর্ধমান থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে তাদের মধ্যে তিনজন কোনোক্রমে পালিয়ে যায়, বাকি পাঁচ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ , এবং ধৃতদের শনিবার পেশ করা হয় বর্ধমান আদালতে।







