রাজনীতিরাজ্য

জেল হেফাজতের মেয়াদ শেষে, রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমানকে আজ নগর দায়রা আদালতে পেশ করা হয়

জেল হেফাজতের মেয়াদ শেষে, রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমানকে আজ নগর দায়রা আদালতে পেশ করা হয়। এদিন বাকিবুর রহমানকে সংশোধনাগার থেকে আদালতে পেশ করবার সময় ধৃত বাকিবুর রহমান সম্পূর্ণ নিরুত্তর ছিলেন।পাশাপাশি এদিন আদালতে, বাকিবুর রহমানের আইনজীবী তরফে জানানো হয়, *বাকিবুর রহমানের বিভিন্ন কোম্পানি রয়েছে, সেই কোম্পানিতে কর্মরত কর্মচারীদের বেতন সংক্রান্ত সমস্যা হচ্ছে*। *কারণ দীর্ঘদিন ধরে বাকিবুর রহমান সংশোধনাগারে রয়েছেন। তাই কর্মচারীদের বেতন যাতে সুষ্ঠুভাবে দেওয়া যায়, তাই আদালতে রাকিবুর রহমানের আইনজীবী ১০ টা চেকে সই করার অনুমতি চান আদালতে।* *সেই সংক্রান্ত একটি আবেদন বিচারকের কাছে বাকিবুর রহমানের আইনজীবী জানান।* *এর প্রেক্ষিতে মাননীয় বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় জানান, বাকিবুর রহমানের এই সমস্ত ব্যাংক একাউন্ট গুলি আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা এবং অ্যাকাউন্টগুলিকে সিজ করা হয়েছে কিনা এই বিষয়টি দেখবার প্রয়োজন রয়েছে। এর প্রেক্ষিতে বাকিবুর রহমানের আইনজীবী জানান, সেই একাউন্ট গুলো seize করা নেই। ওনার কোম্পানির অধীনস্ত কর্মীদের মাইনে পেতে সমস্যা হচ্ছে। সেটার জন্য আবেদন করতে ইচ্ছুক।*
আদালত এদিন ইডিকে, এই *ব্যাংক একাউন্ট গুলো স্বচ্ছ কিনা সেই সংক্রান্ত একটি রিপোর্ট শুক্রবার জমা দেওয়ার নির্দেশ দেওয়া হল।*

পরবর্তী শুনানি দুপুর তিনটের সময়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.