রাজ্য

ইন্ডিয়া জোট ছাড়ার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়,দাবি সিপিএম এর

ফের বিপত্তির মুখে পড়তে পারে ইন্ডিয়া জোট। নীতিশ কুমারের পর এবার তৃণমূলও এই জোট ছাড়ার পথে।বাম দলগুলির নেতারা কংগ্রেস পার্টির প্রাক্তন জাতীয় সভাপতি রাহুল গান্ধীর সাথে দেখা করেছেন।এর পরে মুখ্যমন্ত্রী দাবী করেন যে তৃণমূল শীঘ্রই ইন্ডিয়া জোটের থেকে আলাদা হতে পারে। রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ পশ্চিমবঙ্গে পৌঁছেছে।

বৃহস্পতিবার বাম কর্মীরা ও সমর্থকরা রাহুল গান্ধীর ভারত জোড়া ন্যায় যাত্রা এ ভির জমান। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ও অন্যান্য নেতারা রঘুনাথগঞ্জে রাহুল গান্ধী এর সথে দেখা করেন।সেলিম প্রায় ৪৫ মিনিট ধরে রাহুল গান্ধীর সাথে বৈঠক করেছিলেন।

তিনি বলেন যে বাম দলগুলি আরএসএস-বিজেপি এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হতে কংগ্রেস যাত্রায় যোগ দিয়েছে।আমরা ভারতে গণতন্ত্র বাঁচাতে লড়াই করছি।রাহুল গান্ধীর এই যাত্রার প্রতি আমাদের সংহতি দেখাতে আমরা এখানে এসেছি।‘

তিনি বলেন যে তৃণমূল ইন্ডিয়া জোট থেকে নিজেকে দূরে রাখতে আগ্রহী বলে মনে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজেকে এটি থেকে দূরে রাখতে চান এবং আমরা এটাকে স্বাগত জানাই।“

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.