দেশ

সুস্বাদু ‘ভারত চাল’ এবার পাওয়া যাবে মাত্র ২৯ টাকায়

সকাল থেকে রাত অবধি অতো পরিশ্রম কেবল মাত্র দু মুঠো অন্নের জন্য। বাবা মাও চায় নিজের সন্তানের মুখে দু-মুঠো অন্ন তুলে দেওয়ার স্হায়ী ব্যবস্থা করে দেওয়ার জন্য। অনেক সাধারণ মানুষ চরম অর্থনৈতিক সংকটের সাক্ষ্য হয়েছে কোভিড মহামারির সময় কাল থেকে। দেশের আমজনতার অন্ন সুনিশ্চিত করতে ওই সময় থেকে রেশন বিনামূল্যে দেওয়া শুরু করে ছিল মোদী সরকার।

এইবার জনসাধারণের মুখে সস্তায় ভালো অন্ন তুলে দিতে ভারত সরকার বাজারে আনলো ‘ভারত রাইস'(Bharat Rice)। কেন্দ্রীয় সরকারের বড় সর ঘোষণা এইবার এই চাল যেন সবাই কিনতে পারে।

এই সময় মুদ্রাস্ফীতির বাজারে সব কিছু দাম বাড়ার সাথে সাথে চালের দামও উত্তরোত্তর বেড়েই চলেছে।
তাই কেন্দ্রীয় সরকারের নয়া উদ্বোগ ‘ভারত রাইস'(Bharat Rice) পাওয়া যাবে মাত্র ২৯ টাকা কেজি দরে। এই চাল প্রায় সমস্ত দোকানেই পাওয়া যেতে চলেছে। যদিও ভারত সরকার এখনো পর্যন্ত মোবাইল ভ্যানের মাধ্যমে অল্প সংখ্যক ‘ভারত রাইস’ বিক্রি করে আসছে। তবে নতুন স্কিম চালু হতে চলেছে আগামী সপ্তাহ থেকে। এর মাধ্যমে দেশের আমজনতার কাছে সস্তায় পৌঁছতে চলেছে ভারত চাল। এছাড়াও যারা চাল মজুত করে এবং কালোবাজারি করবে তাদের বিরুদ্ধেও সরকার আইনি পরিকল্পনা নিতে চলেছে।

এই ভারত চাল বর্তমানে ই-কমার্স ওয়েবসাইট থেকেও পাওয়া চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.