দেশ

ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষ ফলে , নিহত ১২

মধ্যপ্রদেশের গুনা জেলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ময়লাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এতে বাসে আগুন লেগে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৪ জন।

বুধবার রাতে গুনা-অ্যারোন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ৩০ জন যাত্রী নিয়ে বাসটি অ্যারোন শহরের দিকে যাচ্ছিল।

একই সময়ে উল্টোদিক থেকে একটি ময়লাবাহী ট্রাক গুনার দিকে আসছিল। রাত ৯টার দিকে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসটিতে আগুন লেগে যায়। এতে বাসে থাকা ১২ জন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর দগ্ধ হয়েছেন ১৪ জন।

স্থানীয় কর্তৃপক্ষ বলেন, আহতদের চিকিত্‍সার জন্য দ্রুত গুনা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.