কলকাতা মেট্রো যাত্রীদের জন্য সুখবর এসেছে। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের আওতায় শিয়ালদা থেকে সেক্টর ফাইভ এবং হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো চলাচল এখন আরও সহজ হয়ে উঠেছে। বিশেষ করে বউবাজার চত্বরে টানেল নির্মাণের কাজ সম্পন্ন হওয়ায়, শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার পথে। আশা করা যাচ্ছে বাংলা নববর্ষেই এই রুটের মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে।
অন্যদিকে, নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো লাইনেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। আগে কিছু মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত যেত, কিছু থেমে যেত দমদমে, যা যাত্রীদের জন্য অসুবিধা সৃষ্টি করত। তবে এখন থেকে, নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সব মেট্রো চলবে এবং সোম থেকে শুক্রবার প্রতি ৭ মিনিট অন্তর মেট্রো চলাচল করবে। এর ফলে যাত্রীদের জন্য আরও দ্রুত এবং সুবিধাজনক যাতায়াত নিশ্চিত হচ্ছে।







