রাজ্য

অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতার, বিএসএফকে ২৭ কিমি জমি দিল রাজ্য

অনুপ্রবেশের প্রশ্নে কঠোর অবস্থান নিয়েছে বিজেপি সরকার। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পরই সীমান্ত সুরক্ষার স্বার্থে বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সিদ্ধান্তের দু’সপ্তাহের মধ্যেই জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হল। বুধবার ২৭ কিলোমিটার এলাকায় কাঁটাতার নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে।

এদিন নবান্নে বিএসএফ আধিকারিকদের উপস্থিতিতে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি আগের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমালোচনা করে বলেন, বাংলাদেশ সীমান্ত আরও সুরক্ষিত করতে বহু আগেই বিএসএফ জমি চেয়েছিল। কিন্তু রাজনৈতিক স্বার্থে সেই দাবি পূরণ করা হয়নি বলে অভিযোগ তাঁর।

মুখ্যমন্ত্রী জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার কিলোমিটার, যার মধ্যে পশ্চিমবঙ্গেই রয়েছে প্রায় ২২০০ কিলোমিটার। এর মধ্যে ১৬০০ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়া হলেও এখনও প্রায় ৬০০ কিলোমিটার অংশ অসম্পূর্ণ। তাঁর দাবি, আগের সরকার চাইলে ৫৫৫ কিলোমিটার জমি আগেই দিতে পারত, কিন্তু তুষ্টিকরণের রাজনীতির কারণে তা হয়নি।

তবে বর্তমানে সীমান্ত সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ এগোচ্ছে বলে জানান শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “এটা শুধুই শুরু। খুব দ্রুত বাকি কাজও সম্পূর্ণ করা হবে এবং বিএসএফকে সবরকম সহযোগিতা করবে রাজ্য প্রশাসন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.