জেলা

কিশোর জলখাবার না পেয়ে রাগের মাথায় মাকে খুন করে, পুলিশের হাতে ধরা দিল

কিশোর ক্লাসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ছেলের মনের মত জলখাবার না বানিয়ে দেওয়াতে মা হত্যা করলো এক কিশোর। এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের মুলবাগল এলাকায়। খুন করার পর নিজেই পুলিশের হাতে ধরা দেয় ওই কিশোর।

ঘটনা সূত্রের খবর কিশোর শুক্রবার দিন পুলিশের কাছে গিয়ে নিজেই স্বীকার করে খুনের ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই কিশোর খুনের প্রসঙ্গে জানায় বাড়ি থেকে বাইরে যাওয়ার আগে মাকে জলখাবার দিতে বলেছিল।

কিন্তু তার মা জলখাবার দিতে রাজি হননি। কিশোরের দাবি মা তাকে খাবার দেবে না বলেছে ” তুই আমার ছেলে নয়”। এই কথা শুনার পর কিশোর নিজেকে আর সামলাতে পারে নি।

ঘটনা সূত্রের খবর মাকে লোহার রড দিয়ে মাথায় মেরে হত্যা করে ওই কিশোর। আপাতত পুলিশের হেফাজতে রয়েছে সেই কিশোর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.