যশস্বী জয়সওয়াল ব্যাট হাতে একাই টানলেন দলকে ।বল হাতে ইংল্যান্ডকে ২৫৩ রানে থামিয়ে দিলেন যশপ্রীত বুমরা। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে ভারত এগিয়ে ১৪৩ রানে।
ভারত প্রথমে ব্যাট করে তুলেছিল ৩৯৬ রান। ইংল্যান্ডের ইনিংস শেষ ২৫৩ রানে।ইংল্যান্ডের প্রথম ইনিংসে অর্ধেকের বেশি উইকেট তুলে নিলেন বুমরা। ৬ উইকেট তুলে নিলেন তিনি। বুমরার দাপটে ৫৫.৫ ওভারে শেষ ইংল্যান্ডের ইনিংস।
তিন উইকেট নেন কুলদীপ যাদব।রবীন্দ্র জাডেজা চোটের কারণে বাদ পড়ায় দলে জায়গা করে নেন কুলদীপ।অক্ষর পটেল একটি উইকেট নেন। ২৫৩ রানে শেষ করে ইংল্যান্ড।প্রথমে ব্যাট করে ৩৯৬ রান করে ভারত। যশস্বী করেন ২০৯ রান। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি এবং বেন ডাকেট দ্রুত রান তুলছিলেন।
বাকি বলার দের সমস্যায় ফেলে দিয়েছিলেন দুই ইংরেজ ওপেনার। সেই জুটি ভাঙেন কুলদীপ নিয়ে নেন উইকেট।৭৮ বলে ৭৬ রান করে আউট হয়ে যান ক্রলি। এর পরেই ইংল্যান্ডের মিডল অর্ডারকে ভেঙে দেন বুমরা।







