মাঝে মধ্যেই দেখা যায় মঞ্চ শেয়ার করতে দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়কে , কি কেন্দ্রীয় মন্ত্রী হোক বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোক। তাঁর থেকেই রাজনৈতিক দলে যোগ দেওয়ার জল্পনা উঠে আসে। তবে তাঁকে এখনো কোনও রাজনৈতিক দলে যুক্ত হতে দেখা যায় নি।
সম্প্রতি অভিনেতা জয়জিত্ বন্দ্যোপাধ্যায় কে হাজির হতে দেখা যায় দাদাগিরির মঞ্চে। আর ওখানেই দাদা অর্থাৎ সৌরভকে উদ্দেশ্য করে প্রশ্ন করে বসলেন তিনি।
তিনি প্রশ্ন করেন ” কোনও রাজনৈতিক নেতা তোমায় কোথাও ডাকল কিন্তু তোমার সেখানে যাওয়ার ইচ্ছা নেই, তুমি কি ভাবে এড়িয়ে যাও?”
এই পরিপ্রেক্ষিতে সৌরভও চুপ থাকেননি। খুব সুন্দর ভাবে ঠান্ডা মাথায় উত্তর দেন তাঁকে। সৌরভ বলেন “আমি তো যাই। পারলে যাই , পলিটিক্যাল প্ল্যাটফর্ম না হলে যাই। নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্ব ডাকলে সমস্যা কোথায়? আমি ক্রিকেটার তুমি অ্যাক্টর। দুই জন তো একই মঞ্চে দাঁড়িয়ে আছি। আমি অভিনেতা হয়ে যায়নি তুমিও ক্রিকেটার হয়ে যাওনি। ঠিক তেমনি আমি কোনও রাজনৈতিক নেতার সঙ্গে মঞ শেয়ার করলে রাজনৈতিকবিদ হয়ে যাবো না। তাহলে মানুষ কেন এত লাফালাফি করে রাজনৈতিক মঞ্চে গেলে?” এই উত্তর শুনে ভক্তরা সৌরভের প্রশংসায় পঞ্চমুখ। তাঁদের মতে সৌরভ উত্তর যেভাবে দিয়েছেন তা সোজাসুজি ও স্পষ্ট। রাজনৈতিক দলে অংশ গ্রহণ না করলেও আরো এক নতুন দায়িত্ব পেয়েছেন তিনি। রাজ্য সরকার তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসডর নিযুক্ত করেছে। আগে এই দায়িত্বে ছিলেন শাহরুখ খান।







