আজ ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষ্যে শিক্ষক এবং শিক্ষিকাদের সম্বর্ধনা দিল শিলিগুড়ির নীলনলিনী বিদ্যামন্দির। আজ ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উপস্থিতিতে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং এম এম আই সি -রা ছাড়াও শিলিগুড়ি পুরনিগমের বেশ কয়েকজন শিক্ষক এবং শিক্ষিকারা।
উপস্থিত ছিলেন বিদ্যালয় সভাপতি কমল কুমার কর্মকারও। আজ এই অনুষ্ঠানের উদ্বোধন করে ডেপুটি মেয়র জানান এই দিনটিকে সারা বাংলা শ্রদ্ধার সাথে পালন করে। এই দিনে ডাক্তার সর্বপল্লী রাধা কৃষনন এর জন্মদিন। শিক্ষা জগতের আলোকিত হবার দিন।তাই এই দিনে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের আমার অনেক অনেক শ্রদ্ধাঞ্জলি এবং প্রনাম।
আজকে এই অনুষ্ঠানের সূচনা করে প্রদিপ দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করা হয়।আজকে অর্ভর্থনা জানানো হয় এই ইষ্কুলের প্রাক্তন শিক্ষক এবং শিক্ষিকাদেরও। এই অনুষ্ঠান পরিচালনা করেন ষ্কুল সভাপতি কমল কর্মকার নিজেই। তিনি জানালেন আমাদের শিক্ষক শিক্ষিকা সমাজের পথ প্রদর্শক। তাদের নির্দেশিত পথেই আমাদের সাফল্য। তারাই আমাদের জীবনে পরিচয় তৈরী করে দেন। তাই আজকের দিনে পৃথিবীর সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের জানাই আমার প্রনাম।






