প্রাথমিক টেট পরীক্ষা দিন ৮ই ডিসেম্বর থেকে পরিবর্তন করা হয়েছে ২৪ তারিখে। কিন্তু ২৪ তারিখ ব্রিগেডে এক বড় কর্মসূচি করার কথা গেরুয়া দলের। ওই দিনের সভায় গীতার প্রধান ৫ টি অধ্যায় পাঠ করা হবে বলে জানিয়েছিল বিজেপি কর্মীরা। কিন্তু সেই দিনই টেট পরীক্ষা করায় কটাক্ষ করল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তিনি বলেন,এই সরকার সম্পূর্ণ হিন্দুবিরোধী।
কিছুদিন আগেই এক বিজ্ঞপ্তি জারি করা হয় যেখানে বলা হয়েছিল, ৮ তারিখের বদলে টেট পরীক্ষা হবে ২৪ তারিখ। কিন্তু সেই ২৪ তারিখ ব্রিগেডে ১ লক্ষ সমবেত কণ্ঠে গীতাপাঠ করার আয়োজন করেছিল বিজেপি। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন পুরীর শংকরাচার্য নিশ্চলানন্দ সরস্বতী ও দ্বারকার শংকরাচার্য সদানন্দ সরস্বতী। কিন্তু এই দিনই টেট পরীক্ষা করায় তৃণমূল সরকারকে চরম কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন,”পূর্বঘোষিত কর্মসূচির দিন ইচ্ছা করে পরীক্ষা রাখা হয়েছে। যাতে গীতা পড়তে লোক না যায়, গাড়ি ঘোড়া না পায়, সেই জন্য এটা করেছে।’ শুভেন্দুর খোঁচা, ‘এই সরকার সম্পূর্ণ হিন্দুবিরোধী। তোষণের রাজনীতি করে ভোটব্যাঙ্কের জন্য। সংখ্যালঘুদের উপকার চায় না। তাদের এগুলো দেখিয়ে দরদী সাজার চেষ্টা করে। ভোট পাওয়ার জন্য এসব করে। এটাই আসল কারণ। হিন্দু বিরোধী সরকার।”







