Uncategorizedরাজ্য

বাজেটের আগেরদিন হাওড়াতে মিনি বাজেট পেশ মুখ্যমন্ত্রীর।

রাজ্য পরিবহণ দপ্তরের মোট ৭৪ টি প্রকল্পের উদ্বোধন করা হয়। যার অর্থ মূল্য ২৫২ কোটি টাকার অধিক। জলপথ পরিবহনের ২৮ টি প্রকল্পের মধ্যে নতুন জেটি ও ভেসেল রয়েছে। ৫৭ টি নতুন বাস চালু করা হল। এই বাবদ ২৩ কোটি ৫৬ লক্ষ টাকা অর্থ বরাদ্দ হয়েছে। সড়ক উন্নয়নের জন্য ১৪ টি প্রকল্প যার মধ্যে বাস টার্মিনাস, যাত্রী প্রতিক্ষালয় সহ ২৩ কোটি টাকার বেশি খরচ করা হবে। হাওড়া সদরে নতুন দমকল কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এছাড়াও রাজ্যের অন্যান্য জেলার জন্যও কয়েকটি প্রকল্প চালু করার কথা জানান মুখ্যমন্ত্রী। বুধবারের সভা থেকে দেড় লক্ষ মানুষ পরিষেবা পাওয়ার কথা জানান মমতা। এর আগে উত্তরবঙ্গ থেকে বারো লক্ষ মানুষের পরিষেবা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বুধবার প্রায় সাতশো কোটি টাকার প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশপাশি হাওড়ার বিভিন্ন শিল্প পার্কের সব স্টেশন সহ কর্মসংস্থান নিয়েও দাবি করে বলেন, রাজ্যের সরকার বহু কর্মসংস্থান তৈরি করেছে, আর আগামীদিনে আরো লক্ষাধিক কর্মসংস্থান এই হাওড়ার বাণিজ্য পার্কগুলোতে হবে। এছাড়াও হাওড়া সদর হাসপাতাল ও আমতা হাসপাতাল সহ সাঁকরাইলের হাজী এসটি প্রাথমিক কেন্দ্রের উন্নয়নের জন্য সভা থেকে অর্থ বরাদ্দের ঘোষণা করা হয়। এছাড়াও হাওড়ার বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ন রাজ্য সড়কের মেরামতির জন্য অর্থ বরাদ্দের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশপাশি ১০০ দিনের কাজে কেন্দ্রীয় সরকার তিন বছর অর্থ বরাদ্দ না দেওয়ার সমালোচনা করে সেই টাকা রাজ্য সরকার দিতে শুরু করেছে বলেও মুখ্যমন্ত্রী জানান। এছাড়াও সভামঞ্চ থেকে নতুন করে লক্ষীর ভান্ডার, সবুজসাথী সহ রাজ্যের একাধিক প্রকল্পে নতুন নাম সংযুক্তি ও অর্থ বরাদ্দের কথাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.